• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে চেক জালিয়াতি মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

মে 30, 2022
ছবি:- সংগ্রহীত

সখীপুরে চেক জালিয়াতি মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার
“বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুরে ইব্রাহীম খলিল নামের এক প্রধান শিক্ষককে চেক জালিয়াতি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি বলেও পুলিশ জানিয়েছে।গতকাল রবিবার দুপুরে পৌর এলাকার গান্দিনা পাড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানায়, ২০২০ সালে প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলের নামে ৪ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে একটি মামলা হয় আদালতে। ওই মামলায় ইব্রাহিম খলিলকে তিন মাসের সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে ৪ লাখ ৪০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে ওই টাকা পরিশোধ করা হবে বলেও আদালতের আদেশ রয়েছে বলে জানায় পুলিশ।সখীপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, চেক জালিয়াতি মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম খলিলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, বিষয়টা আমার জানা নেই তবে ঘটনা সত্য হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments