• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে খাসজমিতে মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়িকে জরিমানা

ডিসে. 3, 2021

সখীপুরে খাসজমিতে মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়িকে জরিমানা

 

“বাদল হোসাইন সখীপুর”

টাঙ্গাইলের সখীপুরে খাসজমি থেকে ভ্যকু দিয়ে মাটি কাটা ও পরিবেশে ভারসাম্য নষ্ট করার অপরাধে আবদুল করিম ও মেহেদী হাসান গফুর নামে দুই মাটি ব্যবসায়ি কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, খাস জমিতে মাটি কাটার সংবাদ শুনে ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আব্দুল করিমকে ১০ হাজার ও মেহেদী হাসান গফুরকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments