• মঙ্গল. এপ্রিল ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে কিশোরীদের সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

আগস্ট 3, 2022

সখীপুরে কিশোরীদের সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদকঃ-
টাঙ্গাইলের সখীপুরে কিশোরীদের সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্ভোধন করেন।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশ এজেন্সির (জাইকা) সহযোগিতায় এবং উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫জন করে ২৪০ জন কিশোরী এ প্রশিক্ষণে অংশ নেয়।

প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেদেরকে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে কিশোরীদের সচেতন করাই এ প্রশিক্ষণের মূললক্ষ্য। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর (ইউডিএফ) অফিসার লুৎফর রহমানসহ অন্যান্য প্রশিক্ষক কিশোরীদের সচেতনামূলক এ প্রশিক্ষণ প্রদান করছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments