• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে এমপি জোয়াহের কে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডিসে. 1, 2021

সখীপুরে এমপি জোয়াহের কে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বাদল হোসাইন সখীপুর:- টাংগাইল ৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড,জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের কে সংবর্ধনা দিয়েছে সখীপুরের মুক্তি যোদ্ধারা।
বুধবার দুপুরে(১লা ডিসেম্বর) সৌখিন মোড় ভূমি রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মাঠে “জাতীয় মুক্তিযোদ্ধা দিবস” উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিঃ সখীপুরের আয়োজনে এ সংর্বধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে এমপি জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের বলেন,মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে বাংলাদেশের জন্ম হতো না।বাংলাদেশের জন্ম না হলে আমি এমপি হতে পারতাম না। মুক্তি যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান করা আমাদের সকলের দায়িত্ব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী,পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এস,এম আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এমও গণি,
অন্যনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবে সভাপতি ইকবাল গফুর, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূইয়া প্রমুখ।

 

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments