সখীপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে ইসলামী ব্যাংকের ৩৮২ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সড়কের লুৎফর প্লাজায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার উদ্বোধন করা হয়।
এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডাইরেক্টর ও (সিইও) মুহাম্মদ মনিরুল মওলা।
এছাড়াও আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোন প্রধান বসির আহাম্মদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,সখীপুর শাখার ম্যানেজার মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
