সখীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিনু আনোহলীর স্বরণে
“বাদল হোসাইন সখীপুর”
টাংগাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মিনু আনোহলীর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেল (২৩ সেপ্টেম্বর) সখীপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মুসলিমা খাতুনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহম্মেদ, সরকারী সা’দত কলেজের অধ্যক্ষ আলীম মাহমুদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা প্রমুখ বক্তব্য দেন। এর আগে স্বরণ সভায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা কর্মী,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়ে মরহুমার জীবনী সম্পর্কে আলোকপাত করেন।পরে তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করা হয়।
