সখীপুরে আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল
“বাদল হোসাইন সখীপুর”
উপজেলার কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আজ শুক্রবার ঘোনারচালা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.জোয়াহেরুল ইসলাম। এসময় অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমীন শরীফ সুপন, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রফেসর আলীম মাহমুদ, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, আতিকুর রহমান দুলাল, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, এসএম কামরুল হাসান, ওয়াদুদ হোসেন, অধ্যক্ষ নাসির উদ্দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ ও কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ছবুর উপস্থিত ছিলেন।
