সখীপুরে অসহায় কৃষকদের ধান কেটে দিলো ছাত্রলীগ
বাদল হোসাইনঃ-
সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আশংকাজনক ভাবে বেড়েই চলেছে। ঠিক এই সময়ে সখীপুর উপজেলা ছাত্রলীগ দাঁড়িয়েছে উপজেলার অসহায় ও দরিদ্র কৃষকদের পাশে। মাত্র ২ দিন আগেই টাঙ্গাইলের সখীপুর উপজেলার ছাত্রলীগ সভাপতি মির্জা শরীফ গরীব কৃষকদের ধান বিনামূল্যে কেটে দেওয়ার অঙ্গীকার করেন।
উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজীরামপুর এক অসহায় গরীব কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেন ছাত্রলীগের সদস্যরা । এ সময় সখীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা
শরীফ সহ আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাসেল আল মামুন। ছাত্রলীগ সভাপতি মির্জা শরীফ সময় নিউসকে জানান শুধু করোনা ভাইরাস মোকাবিলায় নয় দেশের ক্লান্তিলগ্নে বাংলার লালমাটির কৃষকদের কষ্ট লাগলে সখীপুর উপজেলা ছাত্রলীগ সব সময় প্রস্তুত আছে।এ সময় তিনি গরীব কৃষকদের তথ্য সঠিকভাবে তুলে ধরার অনুরোধ জানান। সাধারণ সম্পাদক রাসেল আল মামুন বলেন, শুধু ধান কাটা কেন বাংলার অসহায় হতদরিদ্র মানুষের সাথে মিশে তাদের দুঃখে দুঃখী হতে চাই। সখীপুর উপজেলা ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে।
উপজেলার কাকাড়াজান ইউনিয়নের কাজীরামপুর গ্রামের গরীব কৃষক কদ্দুস মিয়া বলেন ধান পেকে কাটার অবস্থায় পৌছালেও শ্রমিক ও অর্থ সংকটে দিন কাটাচ্ছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা আমার যে উপকার করল ওনাদের উপকারের কথা আমি কখনোই ভুলবনা।
সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের (ব্রুনাই ফেরৎ) বাদল হোসাইন সকালে যখন ফেসবুকে ছবি দেখেন ছাত্রলীগের সভাপতি মীর্জা শরীফ ও সাধারণ সম্পাদক রাসেল আল মামুন অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছে,তখন সখীপুর ছাত্রলীগকে মুঠোফোনে স্বাগত জানিয়েছেন।সেই সাথে ছাত্রলীগের মঙ্গল কামনা করেন।বাদল হোসাইন আরো বলেন এই দূর্যোগ মুহুর্তে কৃষক লীগকে কৃষকের পাশে থাকার আহবান জানান।
