• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরের বেতুয়া পাবলিক লাইব্রেরিতে বই উপহার দিলেন কবি শাহ আলম সানি

জুলাই 1, 2022

সখীপুরের বেতুয়া পাবলিক লাইব্রেরিতে বই উপহার দিলেন কবি শাহ আলম সানি

“বাদল হোসাইন সখীপুর”
বিশিষ্ট কবি, গীতিকার ও উপ্যনাসিক কবি শাহ আলম সানি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেতুয়া পাবলিক লাইব্রেরিতে তাঁর নিজের লেখা বই সহ বিভিন্ন লেখকের অর্ধ শতাধিক বই উপহার দিয়েছেন। শুক্রবার (১ জুলাই) সকালে বেতুয়া পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ বই গুলো গ্রহণ করেন।

বই উপহার অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় তাহমিদ রাজ সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি ও গীতিকার শাহ আলম সানি, বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ডা. শরবেশ আলী, স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসাইন, সাংবাদিক মোস্তফা কামাল, প্রফেসর ইকবাল হোসেন, কবি শাহাদত হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক বিভাগের পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা, দীপ্তি প্রি-ক্যাডেট স্কুল বেতুয়া শাখার পরিচালক রুবেল আহমেদ, প্রধান শিক্ষক শামীম আল মামুন, সাদেকুল ইসলাম প্রমুখ।

কবি শাহ আলম সানি একাধারে একজন কবি, গীতিকার ও উপন্যাসিক। জাতীয় পর্যায়ের শিল্পী বেলাল খান সহ অনেকেই কন্ঠ দিয়েছেন এই কবির লেখা গানে। তিনি কালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments