• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে’গায়েবি’ মামলায় বিএনপি-র ৪৬ নেতাকর্মীর জামিন লাভ

ফেব্রু. 28, 2022

সখীপুরে’গায়েবি’ মামলায় বিএনপি-র ৪৬ নেতাকর্মীর জামিন লাভ

“বাদল হোসাইন সখীপুর”
সখীপুরে ‘গায়েবি’ মামলায় উপজেলা বিএনপির ৪৬ জন নেতা-কর্মী দুই সপ্তাহ কারাভোগের পর জামিন পেয়েছেন।
সখীপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় দুই সপ্তাহ কারাভোগের পর জামিন মিলেছে উপজেলা বিএনপির ৪৬ জন নেতাক–র্মীর। রোববার দুপুরে টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের তাঁদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী এস এম ফায়জুর রহমান আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলায় ১৩ ফেব্রুয়ারি ৫৬ জন আসামি ওই আদালতে আত্মসমর্পণ করতে যান। অসুস্থ্যতার কারণে ১০ জন ছাড়া বাকি ৪৬ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী। ওই নির্বাচনের ১০ দিন আগে ১৮ ডিসেম্বর রাতে উপজেলার বড়চওনা এলাকায় পুলিশের গাড়িতে হামলা ও পিকআপ ভ্যান ভাঙচুরের অভিযোগে মামলা করেন সখীপুর থানা-পুলিশ।
গত বছর ১৯ ডিসেম্বরে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯৪ জনকে আসামি করা হয়। ঘটনার এক বছর ১০ মাস পর পুলিশ তদন্ত করে ২০২০ সালের ৩০ অক্টোবর ১২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
জামিনপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য পদধারী নেতারা হলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল বাছেত, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, কালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি শাজাহান সাজু বলেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতা–কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখতে আওয়ামী লীগ সরকারের পুলিশ বাদী হয়ে কয়েকটি “গায়েবি” মামলা করে।’ এ সব ‘গায়েবি’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন,এসব মামলা প্রত্যাহার করা না হলে সরকার হটানোর আন্দোলন সখীপুর থেকেই শুরু করা হবে।
একই মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের ২৫ নেতা–কর্মী গত ১২ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের সবাইকে কারাগারে পাঠিয়ে দেন। ২০ দিন কারাভোগের পর ১ ফেব্রুয়ারি একজন ছাড়া বাকি ২৪ জন জামিনে ছাড়া পান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments