• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য করায় সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সালথায় বিক্ষোভ মিছিল

ডিসে. 18, 2024


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার নিজ নির্বাচনীয় এলাকা ফরিদপুরের সালথায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরীর ইমদাদ আলী সিদ্দিকী খসরু, বিএনপি নেতা হাজী রাশেদ মাতুব্বর, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল আলম, সালথা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম, যুবদল নেতা আবুল খায়ের, বালাম হোসেন, শাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, ইয়াসিন বিশ্বাস, শ্রমিকদল নেতা কালাম হোসেন, সেচ্ছাসেবক দল নেতা ইসরাইল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর, ছাত্র দল নেতা সোহাগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, শামা ওবায়েদকে হেয় করতে তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন নানা ধরণের মিথ্যা গুজব ছাড়াচ্ছে। যা ফরিদপুর-২ আসনের জনগন মেনে নেবে না। আমরা সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।

১৮ ডিসেম্বর ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments