• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যৌন নির্যাতনের বিরুদ্ধে এসআই মানিকের নেতৃত্বে উঠান বৈঠক

অক্টো. 17, 2020


রাজিউল হাসান পলাশঃ নারী নির্যাতন ও যৌন হয়রানির বিরুদ্ধে উঠান বৈঠক করেছে ঢাকার উত্তরা পূর্ব থানা মেট্রোপলিটন পুলিশ।

শনিবার সকালে উত্তরায় (বিট ৭) বিট ইনচার্জ এস আই মনসুর হোসেন মানিকের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় এসআই মনসুর হোসেন মানিক বলেন, বাংলাদেশ পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোটা দেশ ব্যাপী এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কাজ শুরু করেছে।

মা-বোনদের যৌন নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আপনারা পুলিশকে তথ্য দিন, সেবা নিন৷ ধর্ষণ ও যৌন নির্যাতন করে কেউ পার পাবে না৷

এস আই মানিক গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও ভাষা সাহিত্য বিভাগের তৃতীয় ব্যাচের ছাত্র ও বর্তমানে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সহ-প্রচার সম্পাদক। এছাড়াও তিনি গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক এবং নিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন৷

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments