• মঙ্গল. এপ্রিল ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যোগারদিয়া স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন লাবু চৌধুরী এমপি

মার্চ 4, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকালে অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যোগারদিয়া উচ্চ বিদ্যলয়ের সভাপতি মোঃ হাকিম মোল্যার সভাপতিত্বে দুইদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন ফরিদপুর-২, আসনের মাননীয় সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

এসম আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওযাদুদ মাতুব্বর। জেলা পরিষদের সদস্য নুর মোহাম্মদ হোসেন (তোতা মিয়া), গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, বাকি বিল্লাহ প্রমূখ।

উল্লখ্য, দুইদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান আগামীকাল রবিবার সন্ধ্যায় শেষ হবে।

৪ ফেব্রুয়ারি ২০২৩

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments