• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যানজট নিরসনে সালথায় পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম

মার্চ 7, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান ও আসছে ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ফরিদপুরের সালথা থানা পুলিশ।

(৭ মার্চ) শনিবার বিকাল ৩টায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান এর নেতৃত্ব সালথা সদর বাজারসহ আশেপাশের কয়েকটি বাজারে যানজট নিরসসে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় সালথা থানার উপপরিদর্শক এস আই সুমিত মজুমদারসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সালথা থানার (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে যাতে জনসাধারণের চলচলে কোন ধরনের অসুবিধা না হয়। সেজন্যই আমাদের যানজট নিরসনের লক্ষে ও এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা পাশে থাকবে। পুলিশ জনগণের সেবায় সর্বদা নিয়োজিত।

০৭ মার্চ ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments