স্টাফ রিপোর্টারঃ একজন মুমুর্ষ অচেনা মসজিদের ইমামকে রক্ত দিয়ে জীবন বাচাঁলেন ফরিদপুর মানবতার তরীর আহবায়ক, বঙ্গবন্ধু ফ্যান্স ক্লাব ফরিদপুর জেলা ইউনিট এর যুগ্ম যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্র লীগ নেতা, কোতয়ালী থানা যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান টুটুল বিশ্বাস । মঙ্গলবার দুপুরে ফরিদপুর মানবতার তরী গ্রুপের মাধ্যমে জানতে পারেন, ফরিদপুর হার্ড ফাউন্ডেশনে ভর্তি একজন মুমুষ্য রোগির জন্য এ পরিজটিভ রক্তের প্রযোজন।
লেখাটি দেখে তিনি দূরত যোগাযোগ করে ঐ রোগিকে নিজের রক্ত দানের ব্যাপারে এগিয়ে আসেন এবং হার্ড ফাউন্ডেশনে ভর্তি সেই রোগিকে রক্ত দান করলেন। এই নিয়ে তার দুই বার রক্তদান করা হলো । আগামীতেও তিনি রক্ত দান করবেন বলে জানান।
