
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথার বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুস আলীর ছোট মেয়ে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর ছোট বোন লিলু মারজানা চৌধুরী মিষ্টি স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিলো ৩৯ বছর। চার ভাই বোনের মধ্যে মিষ্টি ছিলো সবার ছোট।
মিষ্টি চৌধুরীর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ অগণিত মানুষ শোক জানিয়েছেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।
আজবৃহস্পতিবার বাদ এশা জানাজা শেষে সালথা চৌধুরী বাড়ি কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।
২২ মে ২০২৪
