• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মানবতার ফেরিওয়ালার গৌরবময় অর্জন

মার্চ 4, 2026

শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের শুভেচ্ছা 

মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা—একটি সুপরিচিত ও শ্রদ্ধার নাম। তাঁর মানবতার ছোঁয়া ছড়িয়ে আছে বাংলার আনাচে-কানাচে। গরিব, অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম মানুষের কাছে তিনি আশার প্রতীক। সুদূর ইতালি প্রবাসী হয়েও নিজের কষ্টার্জিত উপার্জন অকাতরে ব্যয় করছেন মানবকল্যাণে—এটাই তাঁকে করেছে অনন্য ও অনুসরণীয়।

তাঁর মানবিক কাজের ধারা একেবারেই ব্যতিক্রম। তিনি শুধু নিজে সহায়তার হাত বাড়ান না; বরং বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদেরও মানবিক কাজে সম্পৃক্ত করেন। ফলে “দশের লাঠি একের বোঝা”—এই প্রবাদটির বাস্তব প্রতিফলন ঘটে তাঁর উদ্যোগে। তিনি বিশ্বাস করেন, একার প্রচেষ্টার চেয়ে সম্মিলিত প্রয়াসই পারে সমাজে স্থায়ী পরিবর্তন আনতে।

তাঁর সুদক্ষ ও দূরদর্শী নেতৃত্বে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন পরিচালনা করছে এতিমখানা, সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয়, মেডিক্যাল সেন্টার, বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম, উন্মুক্ত পাঠাগার, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা কর্মসূচি, বৃদ্ধাশ্রম পরিচালনা, কর্মসংস্থান সৃষ্টি সহ নানাবিধ সামাজিক ও মানবিক উদ্যোগ। ফাউন্ডেশনের অঙ্গীকার—
“আমরা আছি মানবসেবায়”—
তাঁর নেতৃত্বে প্রতিনিয়ত বাস্তবে রূপ নিচ্ছে।

মানবতার এই নিরলস সাধনা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি Princess Diana Award ২০২৬ পুরস্কারে ভূষিত হয়েছেন। এটি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার এক গৌরবময় আন্তর্জাতিক স্বীকৃতি।

শতরূপা পরিবারের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর হাত ধরে মানবতার এ অগ্রযাত্রা আরও বেগবান হোক, আলোকিত হোক সমাজের প্রতিটি প্রান্তর।
জয় হউক মানবতার, জয় হউক শতরূপার।

শুভেচ্ছান্তে,
মো: সোহাগ
চেয়ারম্যান
শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments