• শনি. ফেব্রু. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাদ্রিদে সোহেল ভূঁইয়া সংবর্ধিত

সেপ্টে. 27, 2021

বকুল খান . ,স্পেন: নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ,গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সভাপতি এইচ এম সোহেল ভূঁইয়া মাদ্রিদে সংবর্ধিত হয়েছেন |গতকাল সোহেল ভূঁইয়া দীর্ঘদিন পরে লন্ডন থেকে মাদ্রিদ বিমান বন্দরে এসে পৌঁছেলে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন নেতৃবৃন্দ

তাকে ফুলেল শুভেচ্ছা জানান |এসময় প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি একরামুজ্জামান কিরণ ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেন ,সহ-সাংগঠনিক সম্পাদকখসরু হাসান প্রমুখ |

জনপ্রিয় এই কমিউনিটিনেতাকে ওই দিন রাতে বাংলা টাউন রেস্টুরেন্টে গ্রেটার ঢাকা এসোসিয়েশনের পক্ষ থেকে তাৎক্ষণিক সম্বর্ধনা প্রদান করা হয় |সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ,নরসিংদীর জেলা সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন ,নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি একরামুজ্জামান কিরণ, সিনিয়র সহসভাপতি আবুল হোসেন,সহ সভাপতি আমির হুসেন , ,গাজীপুর জেলা এসোসিয়েশনের মুর্শেদ আলম তাহের ,ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদ প্রমুখ |সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত হয়ে সোহেল ভূঁইয়া বলেন ,মাদ্রিদ কমিউনিটির ভালোবাসা আমার হৃদয় এ জায়গা করে নিয়েছে একটি বিশেষ স্থান |এই শহরে কাটিয়েছিলাম সোনালী জীবন যৌবন ,মাদ্রিদবাসীর ভালোবাসার কাছে আজীবন ঋণী থাকবো |

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments