• সোম. মে ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

মার্চ 19, 2019

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ লাল-সবুজের পতাকা।

বকুল খান, স্পেন: ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিবসের প্রতিপাদ্য ছিলো “শিশুদের জীবন হোক রঙিন”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। মিনিষ্টার ও হেড অব চেনচারী হারুন আল রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দোয়া রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মাদ নাভিদ সফিউল্লাহ্ ও প্রথম সচিব লেবার উইং শরীফুল ইসলাম।

রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার তার বক্তব্যে বলেন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। দেশপ্রেমের শক্তি নিয়ে পৃথিবীতে অনেক জাতি এগিয়ে গেছে। চায়না, হংকং, মালয়েশিয়া এর জ্বলন্ত উদাহরণ। তিনি বিশেষ করে বাঙালি জাতির ভাষা ও স্বাধীনতা অর্জন দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শিশুদের সবসময় ভালোবাসতেন উল্লেখ করে শিশুদের জন্য শিক্ষা এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলায় সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান।

এসময় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মাদ নাভিদ সফিউল্লাহ্। বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সভাপতি এস আর আই এস রবিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, মাহাবুবুল আলম চাকলাদার, জাকির হোসেন, দুলাল ছাফা,রিজভী আলম,দবির তালুকদার, তাপস দেবনাথ, তারেক হোসেন, শামীমা হোসেন,কাজী সোহেলী শারমিন, লুৎফুন্নাহার লুৎফা,কেয়া খান প্রমূখ।
পরে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।অনুষ্ঠান সঞ্চালনা করেন ,হেড চ্যান্সরি ও মিনিস্টার হারুন আল রাশিদ |
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সাইফুল ইসলাম গীতা পাঠ করেন ,তাপস দেবনাথ |অনুষ্ঠান শেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments