বকুল খান, স্পেন থেকে: রোদ্রজ্জল দেশ স্পেন, ইউরোপের দেশ হলেও ঠান্ডার প্রকোপ অনেকটাই কম। তবে হঠাৎ করেই তুষারপাতের কারণে শুভ্রতায় ঢেকে ঢেকে গেছে মাদ্রিদ শহর, যা গত ৫০ বছরে এমন তুষারপাতের দেখা মিলেনি। টানা তিন দিন এ তুষারপাত চলবে, রোববার পর্যন্ত। মাদ্রিদে তুষারপাত রেকর্ড করা হয়েছে 20 সেন্টিমিটার পর্যন্ত|
সর্বশেষ ২o১৯ সালে তুষারপাত হয়েছিল মাদ্রিদ, তবে এমনটি হয়নি । সাদা শুভ্র তুষারে ঢেকে গেছে মাদ্রিদ ও অন্যান্য শহর |
এতে জনজীবন বিধ্বস্ত ও শহরের রাস্তাঘাট প্রায় অচল হয়ে পড়েছে। কাভার্ড ভ্যান না চলার নির্দেশনা দেওয়া হয়েছে |প্রাইভেট কার চেইন লাগিয়ে রাস্তায় চলাচল করতে বলা হয়েছে |স্পেনের ব্যস্ত মহাসড়ক এম ۔৩০ ও এম ৪০ আপাতত বন্ধ রাখা হয়েছে |মাদ্রিদের মেট্রো রেল বন্ধ ঘোষণা |সকলকে এ দুর্যোগ মোকাবেলায় ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্পেন সরকার |
বিশেষ করে রাজধানী মাদ্রিদের জন্য এ ঘটনা অপ্রত্যাশিত ও দুর্লভ |
আবহাওয়া অফিস , স্পেনের ‘ফিলোমেনা’ ঝড়ের আগমনের কথা গুরুত্বের সাথে বেশ কয়েক দিন ধরে সতর্ক করে আসছে |যা গত ৪৮ ঘন্টা ধরে মাদ্রিদ এবং এর স্বায়ত্তশাসিত অঞ্চল ১৮ আক্রান্ত|ইতিমধ্যে প্রায় ৪০০ টি ছোট বড় রাস্তা ক্ষতিগ্রস্ত এবং চল্লিশটি সড়ক বন্ধ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে |তীব্র শীতের সাথে প্রবল তুষারপাত স্পেনের রাজধানী এবং এর পুরো অঞ্চলকে সাদা করে তুলেছে।যেকারণে , শহরের প্রধান সড়ক চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে |এতে শত শত মানুষকে আটকে পড়েছেন। অ্যাডল্ফো সুরেজ ডি মাদ্রিদ-বারাখাস বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ এবং মাদ্রিদ অঞ্চলের রাস্তার বিভিন্ন পয়েন্টে রাস্তা পরিষ্কার করার এবং আটকা পড়া গাড়িগুলি উদ্ধারের সহায়তার কাজে সামরিক জরুরি ইউনিট (ইউএমই) এর মাঠে নেমেছে |
এমন অভিনব সাদা তুষার অবলোকন করতে মাদ্রিদের ব্যস্ত শহর গুলোতে শিশু-কিশোরদের খেলায় মেতে উঠতে দেখা গেছে |অনেকেকে স্মরণ কালের ঐতিহাসিক শুভ্র তুষারে ঢাকা প্রিয় শহর ছবি ও ভিডিও ক্যামেরা বন্ধি করে রাখছেন।
