• শনি. মার্চ ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাদারীপুর জেলা সমিতি ইতালির ইফতার

মার্চ 28, 2025

ইতালির অন্যতম বৃহত্তর জনগোষ্ঠি প্রবাসীদের নিয়ে সুসংগঠিত মাদারীপুর জেলা সমিতি প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। প্রবাসীদের সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতে এ আয়োজন বললেন সংগঠনের সভাপতি ওয়াদুদ মিয়া জনি।

বৃহস্পতিবার রোমের প্রেনেসতিনা স্হানীয় মক্কি মসজিদে আয়োজিত ইফতার মাহফিলের আলোচনায় তিনি এ কথা বলেন। এসময় ইতালি প্রবাসী প্রায় ছয় শতাধিক রোজাদাররা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি ওয়াদুদ মিয়া জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’র‌ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  Presidenza del Consiglio dei Ministri  ও রোম কাপিতালের লেগা লাসভিনির কনসিলিয়েরে এর  ড: দাবিদে বরদোনি, বাংলাদেশ সমিতি ইতালির প্রথম নির্বাচিত সভাপতি কে.এম লোকমান হোসেন, শরীয়তপুর সমিতি ইতালির সভাপতি আব্দুর রউফ ফকির, মাদারীপুর জেলা সমিতি প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির সহ ইতালিয়ান নাগরিক ও রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যাবসায়ীক‌ ও ইতালিয়ান সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা সংগঠনের ভূয়সি প্রশংসা করেন এবং দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে মাদারীপুর জেলা সমিতি পক্ষ থেকে প্রবাসীদের স্বার্থ রক্ষায় ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান। ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা মক্কির মসজিদে ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুর রহমান। এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন‌

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments