• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভারতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শাবিপ্রবি শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন।

নভে. 9, 2020

ভারতের গুজরাটের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান পন্ডিত দীন দয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স আয়োজিত আন্তর্জাতিক টেকনিকাল পেপার প্রদর্শনী প্রতিযোগিতায় বিভিন্ন প্যানেলে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

করোনা পরিস্থিতির জন্য এবারই প্রথম “পিডিপিইউ এসপি ই ফেস্ট ২০২০” প্রতিযোগিতাটি সম্পূর্নভাবে অনলাইনে পরিচালিত হয়।

চারদিন ব্যাপি অনুষ্ঠিত এই প্রতিযোগিতার “ডাউনস্ট্রিম” প্যানেলে প্রথম স্থান অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ আবু মুগীরা, এমাদ হোসেন ও মোঃ আবু হাসনাত রাশেদ। তাদের টেকনিকাল পেপার এর শিরোনাম ছিলো “এ কম্পারেটিভ এনালাইসিস এমং ডিফারেন্ট বায়োডিজেল ফিডস্টকস ফাউন্ড ইন ইন্ডিয়া বাংলাদেশ এন্ড মালেশিয়াঃ এ রিভিউ”।

অন্যদিকে “প্রোডাকশন” প্যানেলে দ্বিতীয় স্থান অর্জন করে একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ সামিন রিদম, নাজমুল হোসাইন ও প্রান্ত দাস। তাদের টেকনিকাল পেপারের শিরোনাম ছিলো “এন ওভারভিউ অব রিজারভয়ের ফরমেশন ড্যামেজ এন্ড ইটস কন্সিকোয়েন্সেস এন্ড রেমেডিশন টেকনিকস”।

বাংলাদেশের ক্যাম্পাস এম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান নাইম। এ প্রতিযোগিতায় শাবিপ্রবির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রতিযোগিতায় মোট ৫ টি দল অংশগ্রহন করে।

প্রতিযোগীদের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সাইফুল আলম এবং সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। উক্ত প্রতিযোগীতায় ভারত, বাংলাদেশ,ফিলিপাইন,লেবানন,আলজেরিয়া ,বলিভিয়াসহ, অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

 

আরিফুল বারী,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments