• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বোয়ালমারীতে তিতাস গ্যাস পরিচালকের খাদ্য সামগ্রী বিতরণ

এপ্রিল 8, 2020

আমীর চারু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর পরিচালক খান মঈনুল ইসলাম মোস্তাকের পক্ষে করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা করেছেন। এ উপলক্ষে তিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে বুধবার (০৮.০৪.২০) দুপুরে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবণের ৩শতাধিক খাদ্য সামগ্রীর প্যাকেট হস্তান্তর করেন। দুপুর ২টায় খান মঈনুল ইসলাম মোস্তাকের পক্ষে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেন মো. জাহিদুল ইসলাম জিহাদ ও মো. রুমানুজ্জামান। এসময় এসব খাদ্য সামগ্রী উপস্থিত বেশ কয়েকজন হতদরিদ্রের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে প্রমুখ। খান মঈনুল ইসলাম মোস্তাক করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক এই সঙ্কটে কর্মহীন মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments