বেলজিয়ামে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব মাহবুব হাসান সালেহ কে লিয়াজ আওয়ামী লীগের উদ্যোগে বেলজিয়াম আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ৩০শে মে সোমবার বেলজিয়ামের লিয়াজ শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শফিউল্লাহ শফি, সঞ্চালনায় ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মনির হোসেন পলিন।
পূর্বনির্ধারিত অনুষ্টানে মান্যবর রাষ্ট্রদূত হঠাৎ করে শারীরিক অসুস্থতাজনিত কারনে উক্ত অনুষ্টানে উপস্থিত হতে পারেন নি বলে টেলিকনফারেন্সে দু:খ প্রকাশ করেন। এছাড়া ও তিনি বলেন বেলজিয়াম সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত সকল বাংলাদেশীদের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। মান্যবর রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে উক্ত অনুষ্টানে বাংলাদেশ এম্বেসীর পক্ষ থেকে পলিটিকাল কাউন্সিলর জনাব রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশে অবস্থানরত বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি জনাব বজলুর রশিদ বুলু টেলি কনফারেন্সে নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন, তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ২৯শে মে ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলামের স্বাক্ষরিত বেলজিয়াম আওয়ামী লীগের নতুন কমিটিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেত্রী নির্দেশ দিয়েছেন। টেলিকনফানেন্সে আরো বক্তব্য রখেন ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি জনাব নজরুল ইসলাম ও। উক্ত অনুষ্টানে বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে উপস্থিত বেলজিয়াম আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, বেলজিয়াম আওয়ামী লীগের সহ সভাপতি, জনাব রিয়াজুল ইসলাম খান সাজু, যুগ্ম সম্পাদক, রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক, সিকদার সুজন, সহ সভাপতি, নাসির উদ্দিন মিশু সহ অনেকেই।
