• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এপ্রিল 4, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্বের প্রায় সব দেশেই পড়েছে। অধিকাংশ দেশেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশে এখনো তেলের দাম বাড়ানো হয়নি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার টেকনিক্যাল স্কুল ও কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় তেল মজুদ করছেন। পাশাপাশি অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে রাখছেন, যা বাজারে কৃত্রিম সংকটের ধারণা তৈরি করছে। তবে বাস্তবে দেশে তেলের কোনো ঘাটতি নেই বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সালথা ও নগরকান্দা এলাকায় এ বছর পেঁয়াজের ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

৪ এপ্রিল ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments