
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লেখা সম্বলিত লিফলেট ফরিদপুরের সালথায় বিতরণ করা হয়েছে। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপি জিয়া মঞ্চ সালথা উপজেলা শাখার উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়। রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ঘুরে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করেন তারা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ সালথা উপজেলা শাখার আহবায়ক ফরিদ হোসাইন, সদস্য সচিব খোকন মাতুব্বর, যুগ্ন আহবায়ক ইয়াসিন মোল্যা, হাফিজুর রহমান, সাকাওয়াত হোসেন, রাকিবুল ইসলাম, রাজিব মোল্যা,বাচ্চু মাতুব্বর, সদস্য মাসুদ মোল্যা, সোহেল শেখসহ আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, মিরান হোসাইন, বালাম হোসেন প্রমুখ।
