• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাসাইল-সখীপুরে সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়ের ত্রান সামগ্রী বিতরন

এপ্রিল 22, 2020

বাসাইল-সখীপুরে সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়ের ত্রান সামগ্রী বিতরন
রঞ্জু আহমেদ:-
বিশ্বব্যাপি মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের ক্ষতিকর প্রভাবে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে দেশের নানা অঞ্চলের মানুষ। নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিগণ ও সমাজের সামর্থবান ব্যক্তিগণ। তেমনি একজন বাসাইল- সখিপুরের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়। দেশের এ দুর্যোগে টাঙ্গাইলের বাসাইল সখিপুরের খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি।

জানা গেছে, প্রথম ধাপে তিনি ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও একটি করে সাবান বিতরন করা হয়েছে।

আরো জানা যায়, বাসাইল সখিপুরের পৌর এলাকার পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক খাদ্যসামগ্রী গাড়িতে গাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে ধাপে ধাপে আরো খাদ্যসামগ্রী সমস্যাগ্রস্থদের মাঝে বিতরণ করা হবে। দেশের এই ক্রান্তিলগ্নে যার যার ব্যক্তিগত অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসারও আহবান জানিয়েছেন বাসাইল সখিপুরের সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়।
ত্রান সামগ্রী হত দরিদ্ররা পাওয়ার পরে অনেক টাই সস্তি ফিরে পেয়েছেন। কারন মহামারি করোনা ভাইরাস থেকে কতো দিন পর মুক্তি পাবে মানুষ তার কোন ধারনা কারো জানা নেই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments