ইতালি প্রতিনিধি : বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি ঘোষণা ও পরিচিত অনুষ্ঠান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
রবিবার বিকালে স্থানীয় একটি অভিজাত হলরুমে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা আগমন করলে আনকোনা প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। তারপরে সিলেট মাদারীপুর কুমিল্লা ব্রাম্মণবাড়িয়া সহ বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পবিত্র কোর্ আন তেলাওয়াত করেন ফকরুল ইসলাম। কেন্দ্রীয় কমিটির সভাপতি নতুন ব্যাজ ও পরিচয় কার্ড পরিয়ে দেন এবং সাধারণ সম্পাদক প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে আনকোনা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করেন ও উপস্থিত সকলের নিকট পরিচয় কোরীয় দেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শাহ মো তাইফুর রহমান ছোটন।
দ্বিতীয় পর্বে আনকোনা শাখা কমিটির নবনির্বাচিত সভাপতি মহাব্বাত হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও সহ সভাপতি শাহীন ফকিরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির কেন্দ্রীয় কমিটির সভাপতি উদ্দিন শামীম।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আনকোনা শহরের মেয়র দানিয়েলে সিলভেত্তি ও আনকোনা শহরের কাউন্সিলর দে আন্জেলিস।
অনুষ্ঠানে নতুন কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির উপদেষ্টা শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, সহ-সভাপতি হাসাদুর রহমান হান্নান, লায়লা শাহ, শাহীন খলিল কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, জিয়াউল হোসেন জিয়া, সংগঠনের নাপলি সরকার সভাপতি হাজী কবির মোড়ল সহ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে সহোযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা মো রাসেল ,বেল্লাল হোসেন স্বপন,শরীফ খান ,শফিউল্লাহ ,মনির হোসেন ,রিপন ,আমিরুল ইসলাম ,মাসুম বাহাদুর সহ সমিতির নেতৃবৃন্দরা।
পরিশেষে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পরিষদের নেতৃবৃন্দদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে এবং আগামীতে আনকোনা শহরের সকল প্রবাসীদের পাশে থেকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।
