
টাঙ্গাইল জেলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সখীপুর উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে।
বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার এই শ্লোগানে উদ্বুদ্ধ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক বিপ্লব ও সাধারন সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল) তিনবছর মেয়াদে এ কমিটি অনুমোদন দেন।

বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গঠনতন্ত্র অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনার জন্য নবগঠিত ওই কমিটিতে হারুন আজাদকে সভাপতি,ডাঃ জাকিয়া ইসলাম জ্যোতি সিনিয়র সহ-সভাপতি ও বাদল হোসাইনকে সহ সভাপতি, কামরুল হাসান আজাদকে সাধারন সম্পাদক করে পূর্ণাঙ্গ এই কমিটি অনুমোদন দেয়া হয়।
গঠনতন্ত্র মোতাবেক মুক্তিযোদ্ধা পরিবার ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নারী পুরুষ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সদস্য হতে পারবে।
