• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ

সেপ্টে. 15, 2021

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ

বাদল হোসাইন সখীপুরঃ-
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। দলটির যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত মঙ্গলবার পেটে ব্যাথা শুরু হলে বঙ্গবীর কাদের সিদ্দকীকে অধ্যাপক এম. এস আরাফাতের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তার আলট্রাসনোগ্রাম করার পর গল-ব্লাডারে পাথর ধরা পড়ে। বর্তমানে তিনি জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ. এইচ এম. তৌহিদুল আলমের চিকিৎসাধীন আছেন। সুস্থতার জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments