
রাজিউল হাসান পলাশ: বিগত ১৭বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনকে ধীরে ধীরে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছিল। গ্রামগঞ্জ থেকে জনপ্রিয় ফুটবল খেলা প্রায় বিলুপ্ত হতে বসেছিলো। সেই খেলা জাতীয়তাবাদী দল বিএনপি পুনর্জীবিত করার লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
শুক্রবার বিকেলে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাড়বাড়িয়া কেন্দ্রীয় খেলার মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চারিপাড়া বাড়বাড়িয়া যুবক সমিতি উদ্যোগে গোন্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে তাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হবে। ব্যবসায় বাণিজ্য ও কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে স্বাবলম্বী করে তাদের অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন ঝিনুক ফুটবল একাডেমি যশোর বনাম পূর্ব চান্দরা স্পোটিং ক্লাব কালিয়াকৈর।
গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি তৈমুর রহমান তুলা মিয়া সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, ধামরাই থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক এম এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি ইবাদুল হক জাহিদ প্রমুখ।
