• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত- রুবেল!

ডিসে. 24, 2019

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের প্রত্যাশার সম্পাদক মো. ইমতিয়াজ হাসান রুবেল।

সোমবার সন্ধ্যা ৭টায় এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মিজানুর রহমান। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের প্রত্যাশার বার্তা সম্পাদক বি কে সিকদার সজল, তথ্য-প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে মুইজ্জুর রহমান রবি এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ফতেহাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মিজানুর রহমান জানান, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে ভোটগ্রহণ করা হবে। ৬টি পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরও জানান, ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় ওই পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments