• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচনে আসুন- এ.কে. আজাদ

মে 28, 2023

নিজস্ব প্রতিনিধি:
রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র সম্মিলিত ভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে আজাদ।

রবিবার বিকাল চারটায় শহরের বক্ষসমাজ রোড সিভিল সার্জন অফিসের সামনে পৌর আওয়ামী লীগের আয়োজনে দেশ ব্যাপী বিএনপি জামাতের ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ.কে আজাদ আরো বলেন, পাকিস্তানি দোসর বিএনপি জামাত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করে দেশকে আবারো অস্থিতিশীল করতে চাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে বন্ধ করতে চাচ্ছে। আপনারা শেখ হাসিনার উন্নয়নের কথা শিকার করে ক্ষমা চান তাহলেই আপনাদের (বিএনপি)র মঙ্গল।সরবরাহ অনুমতি না পাওয়ার অভিযোগ।

বিএনপিকে হুশিয়ারী দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচনে আসুন। দেখেন জনগন ভোট দেয় কি না। বাংলার মাটিতে পাকিস্তানি দোসরদের আর কোন জায়গা নেই।

এ.কে আজাদ আরো বলেন, দেশের আজ যা অর্জন তার সবটুকুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফল। আসুন শেখ হাসিনার উন্নয়নের কথা আমরা ঘরে ঘরে পৌছে দেই। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।

এ্যাড: সুবল সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, আওয়ামীলীগ নেতা খলিফা কামালউদ্দিন, জেলা শ্রমীকলীগের সাবেক সভাপতি আক্কাস হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, এ্যাড. বদিউজ্জামান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া।

এসময় পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন বাপ্পির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেথু, শহর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মো: শাহ সুলতান রাহাত, ছাত্রলীগ সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিপুল ঘোষ বলেন, আগামী জাতীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেয় তাকে নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে, যাতে দলীয় প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী কার যায়। এখনো সময় আছে আসুন সবাই মিয়ে নিজেদের ভোদাভেদ ভূলে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশকে মেনে সরকারের উন্নয়ন চিত্র মানুষের মাঝে ‍তুলে ধরি।

২৮ মে ২০২৩

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments