• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে সখীপুরে নানা কর্মসূচীর আয়োজন

জুন 25, 2022

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে সখীপুরে নানা কর্মসূচীর আয়োজন

“বাদল হোসাইন সখীপুর”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরেও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন হয়েছে। সকাল থেকেই উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, বিশেষ দোয়া,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করাসহ নানা কর্ম সূচির আয়োজন করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফারজানা আলম,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,
প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুুতফা আনোয়ার, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments