নদী বাঁচাও আন্দোলনের ব্যতিক্রমী আয়োজন-যমুনা পাড়ে দোয়া ও ইফতার মাহ্ফিল
ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ এনায়েতপুরে খাজা ইউনূস আলী ও মেডিকেল কলেজ হাসপাতালের কোল ঘেঁষে গতকাল শনিবার বিকেলে এনায়েতপুর বেড়িবাঁধ- ভাসমান স্পাড়ে নদী বাঁচাও আন্দোলনের অনন্য আয়োজন ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের বৃহত্তর সামাজিক ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেনের উপস্থিতিতে এ আয়োজন করা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় প্রাকৃতিক পরিবেশ ও খোলা খোলা আকাশের নিচে একসঙ্গে শতাধিক নদীপ্রেমীদের উপস্থিতি আরও সৌন্দর্য বর্ধিত করে। বিশিষ্ট আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, নদীযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সহঃসভাপতি ওয়াহেদুজ্জামান ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিক মোল্লা, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, প্রভাষক আনোয়ার হোসেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এনায়েতপুর থানা ও শাহ্জাদপুর উপজেলা শাখার সভাপতি শেখ শামীম ও ফারুক রেজা উপস্থিত ছিলেন । ইফতারে দোয়া পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক মোল্লা।। সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, এনায়েতপুরে নদী সংরক্ষণের বিশাল প্রকল্প ধূলিসাৎ করার জন্য কিছু অসাধু বালু ব্যবসায়ী অবাধে বালু বিক্রি করছে সরকার বালুখেকোদের কখনো ছাড় দেবে না আমরাও সহ্য করবো না বলে সতর্ক করেন।
