• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নতুন বছরে আসছে মিউজিক ভিডিও বাবা!

ডিসে. 29, 2019

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:                                      নতুন ২০২০ সালের ২য় সপ্তাহে বাবা শিরোনামে ওপেন আই ব্যান্ডের নিজস্ব গান ও ব্যাতিক্রম দৃশ্যে মিউজিক ভিডিও আসছে ওপেন আই ইউটিউব চ্যানেলে। গানটির কথা , সুর ও কন্ঠে রয়েছে আবিদুর রহমান নিপু। বাবা নিয়ে একটি ম্যাসেজ চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে গানটিতে।মিউজিক কম্পোজিশনে রয়েছে আকাশ মাহমুদ। মিউজিক মিক্স মাষ্টারে রয়েছে আশিক মাহমুদ। মিউজিক নির্দেশনায় রয়েছে ড্রিম মিউজিক। মিউজিক ভিডিও ব্যবস্থাপনায় রয়েছে সাংবাদিক মোঃ সাদ্দাম হোসাইন সোহান। ভিডিও এডিটিং এ রয়েছে এন ইউ আহম্মেদ মাসুম, লেন্স এন্ড সেন্স। মিউজিক ভিডিও পরিকল্পনায় ছিলেন সাবজান আক্তার মিনা।

বাবা শিরোনামের গানটি নিয়ে মিউজিক ভিডিও কর্নধার আবিদুর রহমান নিপু জানান, বাবা আসলে কি ? তাকে আমরা কতটুকু মূল্যায়ন করি? আমার জন্ম থেকে তরুন বয়সে বাবার ভূমিকা কি ? কেন এই বাবাদেও জন্য আমরা বৃদ্ধা শ্রম চালু করি ? আমি গানটিতে বাবাকে অবহেলা নয় কেবলই ভালোবাসার জন্য সব সন্তানকে আহবান করেছি। আশা করি দর্শক হৃদয় ছুয়ে যাবে গানটি ।

২০১৮ সালে মা শিরোনামে তার একটি গান ও মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছিলো। নিজেই গান লিখে, সুর করে এবং সেই গান নিজেই গেয়ে উপস্থাপন করছে। মা এবং বাবা শিরোনামে ২টি গান দর্শক হৃদয় ছুয়ে যাবে বলে আশাবাদী।

আবিদুর রহমান নিপু একজন পেশাদার সাংবাদিক । তিনি ওপেন আই টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments