• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা বাজার মসজিদের ভবন নির্মান কাজের উদ্বোধন করলেন লাবু চৌধুরী

জানু. 23, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা বাজার মসজিদের জায়গা দখল করে মার্কেট নির্মাণ শিরোনামে গনমাধ্যমের ব্যাপক আলোচিত সেই বিতর্কিত সমজিদের জায়গায় পূনরায় একটি একতলা বিশিষ্ট জামে মসজিদ ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এটি উদ্বোধন করেন নগরকান্দা-সালথার গনমানুষের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর এমপির কনিষ্ঠপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।

উল্লেখ্য, একটি চক্র এই জায়গায় মার্কেট নির্মানের পায়তারা চালিয়ে আসছিল কতিপয় ভুমিদস্যুরা, এ বিষয়ে একাধিক পত্রিকায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অবশেষে সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী বিষয়টি সুচারুভাবে পর্যাবেক্ষন করেন, মসজিদের জায়গায় অন্যকিছু হতে পারে না বলে দৃঢ়মত ব্যাক্ত করেন।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মাধ্যমে সকল জল্পনা কল্পনার অবসান ঘটান, লাবু চৌধুরী তার বক্তব্যে বলেন আল্লাহর ঘর সমজিদের জন্যে যা যা করনীয় আমি তা করবো ইনশাআল্লাহ।

এসময়ে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, নগরকান্দার বিশিষ্ট আলেম মুফতি ইসমতউল্লা কাসেমী পীর সাহেব নগরকান্দা উপজেলার চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবাহান মাষ্টার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, নগরকান্দা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নিমাই চন্দ্র সরকার, বাজার দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments