• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় স্বাস্থ্যবিধি না মানায় ১৫ জনের অর্থদন্ড।

জুন 16, 2020

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় স্বাস্থ্যবিধি মেনে না চলায় পৃথক অভিযানে ১৫ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার প্রশাসনের ভ্রাম্যমান আদালত এই দন্ড প্রদান করেন।

জানা গেছে, উপজেলা সদর, সাব-রেজিস্টার অফিস চত্বর, কলেজ রোড ও বাজার এলাকায় অভিযান চালায় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল এর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।

আদালত সূত্রে জানা গেছে, মাক্স না পরাসহ স্বাস্থ্য মন্ত্রনালয়েরে ঘোষিত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১৫ জনকে মোট ৩ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সংক্রমন রোগ প্রতিরোধ আইনে এসসকল দন্ড দেয়া হয় বলে জানায় আদালত সূত্র।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments