• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গ্রেফতার

ফেব্রু. 20, 2020

ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের যুবদলের সভাপতি বিল্পব সরকারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত কররছেন কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা।

এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ধামরাইয়ের বাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিল্পব সরকার ধামরাইয়ের বাস্তা এলাকার মৃত তুলা সরকারের ছেলে ও বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি।

রাসেল মোল্লা জানান, গত ২০১৮ সালে তার বিরুদ্ধে নাশকতা সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের হয়। মামলার পর থেকেই বিল্পব সরকার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার বাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments