
রাজিউল হাসান পলাশঃ ধামরাই পৌর শহরের বাজার হঠাৎ পিঁয়াজ শুন্য হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে ধামরাই বাজারে পিয়াঁজের আমদানি নেই। ফলে পিঁয়াজ শুন্য হয়ে পড়েছে বাজার।
ব্যবসায়ীদের অভিযোগ পেঁয়াজের পাইকারী মূল্য অনেক বেশি এবং পৌর প্রশাসনের অভিযানের পর বাজারে পিয়াজ সরবরাহ নেই। এছাড়া গৃহস্থরাও অভিযান আতংকে বাজারে পিয়াঁজ আনছেননা। পিয়াজ না পেয়ে ক্রেতারা অন্যান্য সবজি না ক্রয় করেই চলে যাচ্ছে।
ভোক্তারা বলছেন, ধামরাই বাজারে পেঁয়াজ নেই আমরা এখানেও সিন্ডিকেটের হাতে জিম্মি। তারা অধিক মুনাফা পাবে না বলে পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছে। পিঁয়াজের সরবরাহ নিশ্চিতসহ দাম দ্রুত ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে ভোক্তারা।
