• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে সংক্রামক ব্যাধি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুন 12, 2022

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে জনপ্রতিনিধি, কাউন্সিলর, ইমাম, পুরোহিত, সংবাদকর্মী ও মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মীদের নিয়ে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকা সিভিল সার্জন অফিস বাস্তবায়নে লাইফস্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।

এতে প্রশিক্ষণ দেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডাঃ জাভেদ হোসেন,

 

উপজেলা ও জুনিয়র কনসালটেন্ট ডা. ইফতেখার হোসাইন। বক্তব্য রাখেন- স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসক শাহনাজ পারভীন।

এ সময় ডা. শহীদুল ইসলাম বলেন, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, কালাজ্বর, ডেঙ্গু ও ফাইলেরিয়া একটি সংক্রামক রোগ। মশা-মাছি থেকে এ রোগের উৎপত্তি হয়। এ রোগ একজন থেকে অন্যজনে ছড়ায়। বৃষ্টি মৌসুমে এসব রোগ দেখা দেয়। কাজেই এসব রোগ থেকে বাঁচতে হলে পরিবেশকে সুন্দর ও পরিষ্কার রাখতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না।

ডা. ইফতেখার হোসাইন বলেন, এখন বৃষ্টির মৌসুম। বাড়ির ভেতরে নারকেলের খোসা, টায়ার, টিউব ও ফুলের টবে পানি জমতে দেওয়া যাবে না। কারণ পানি জমে থাকলে সেখানে মশার লার্ভা জন্মায়। ফলে ঘরের ভেতর মশা-মাছি ঢুকে কামড়ে এ রোগ সৃষ্টি করে। গোয়ালঘর ও পশু-পাখির বসবাসের জায়গায় মশা-মাছি বেশি থাকে। এসব থেকে বাঁচার উপায় হলো- সবার সচেতন থাকা এবং সব সময় স্প্রে করা এবং লার্ভা ধ্বংসে জীবাণুনাশক ব্যবহার করা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments