• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগস্ট 17, 2020


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর ৪৫তম শাহাদাত বার্ষিক উপলক্ষে, বীর মুক্তিযোদ্ধা কৃষিবীদ -জনাব নুরুজ্জামান (সাবেক সদস্য পরিচালক বি এ ডি সি) সাহেব এর নেতৃত্বে কুশুরা ইউনিয়ন পরিষদে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (১৬ আগস্ট) উপজেলার কুশুরা ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কুশুরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মাসুদ রানা সহ আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আলোচনা সভাটি সফল করতে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা মো: আসাদুজ্জামান রনির নেতৃত্বে সার্বিক ভাবে সাহায্য ও সহযোগীতা করেছে ছাত্রলীগ নেতা ও কর্মীবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments