• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে লকডাউন অমান্য করায় ১৫ জনকে জরিমানা

এপ্রিল 16, 2021


রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে লকডাউন অমান্য করে দোকান খোলায় ৩ দোকান মালিককে ও স্বাস্থ্য বিধি না মানায় আরোও ১২ জনকে ৩৩২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত।

শুক্রবার সকালে উপজেলার ধামরাই বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় মতিপাল এন্ড সন্স, আনোয়ার সেনিটারী মার্ট ও জেরিন ইলেকট্রনিক্স প্রত্যেককে ১০ হাজার করে সর্বমোট ৩০ হাজার এবং সীতি বাজার ও আড়ালিয়া এলাকায় আরোও ১২ জনকে ৩২০০ টাকা জরিমানা করা হয়েছে।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার জানান, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানঘর খোলা রাখায় এবং স্বাস্থ্য বিধি না মানায় ধামরাই বাজার, সীতি বাজার, আড়ালিয়া এলাকায়, ৬টি মামলায় ১৫ জনকে ৩৩২০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরোও বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কিন্তু অনেকেই তা মানছে না। সরকারি নির্দেশনা পালন এবং করোনার ভয়াল থাবা হতে জনগণকে রক্ষা করা এবং সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments