
রাজিউল হাসান পলাশঃ আসন্ন ধামরাই পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান পৌর মেয়র গোলাম কবির মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) ধামরাই উপজেলা পরিষদে দুপুর ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
ধামরাই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পৌর আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন। এর আগে শনিবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা।
পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জানান, বিগত সময়ে গোলাম কবির মোল্লা এই পৌরবাসীর পাশে ছিলেন। তিনি করোনা সময়ে নিজের সুরক্ষার কথা না ভেবে মানুষের জন্য কাজ করেছেন। মেয়র গোলাম কবির মোল্লা) মহামারির সময়ে প্রধানমন্ত্রীর দেওয়ার বিভিন্ন ত্রাণ সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। এছাড়া তিনি নিজ উদ্যাগেও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
তারা জানান, ধামরাইবাসীর আশা-ভরসার শেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছেন আধুনিক ধামরাই পৌরসভা গড়ার কারিগর মেয়র গোলাম কবির মোল্লা । তাই এই পৌর নির্বাচনে গোলাম কবির মোল্লাকে প্রত্যাশা করছেন তারা।
মনোনয়নপত্র জমাদানকালে গোলাম কবির সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, গত নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন। ৫ বছর মেয়র পদে থেকে জনগণকে সাথে নিয়ে পৌরসভায় উন্নয়নকাজ করেছি। ‘খ’ শ্রেণির পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নিতকরণসহ উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করেছি। তাই আমি বিশ্বাস করি জনগণ এই নির্বাচনেও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল করবে।
এসময় গোলাম কবিরের সাথে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,আওয়ামীলীগ নেতা শফিক আনোয়ার গুলশানসহ আরো অনেকে।
