
রাজিউল হাসান পলাশঃ ধামরাই উপজেলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রম -২০২০ অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়- “রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো”। এসময় ৫ জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য জয়িতা ঘোষনা করা হয়।
আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক, তিনি বক্তব্যে বলেন, নারী দের অন্ধকারে রেখে দেশের উন্নয়ন বা অগ্রগতি সম্ভব নয়। মহিয়সী নারী রোকেয়া শারীরিকভাবে বিদায় নিলেও তার কর্ম ও আদর্শ আজও আমাদের মাঝে বিরাজমান। তার এই কর্মের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমাদের এগিয়ে চলতে হবে। ভূমিকা রাখতে হবে নারীর প্রতি সহিংসতা রোধে।নারী পুরুষ সম্মিলিতভাবে এগিয়ে চলার আহবান জানান ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা খানম, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা সমন্বয়কারী মির্জা তানজীদা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার, উপজেলা সমবায় অফিসার পারভীন আশরাফী,সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমতাজ আক্তারসহ সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
