• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই 20, 2020


ঢাকার ধামরাইয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ,ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) বিকালে ধামরাই সদর ইউনিয়নের শরীফভাগ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন এর সভাপতিত্বে ও ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা।

এ সময় প্রধান অতিথি ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা তার বক্তব্যে বলেন, থানা হচ্ছে জনগণের সবচেয়ে বড় বিশ্বাস ও আস্থার স্থল। থানায় এসে কেউ যেন হয়রানি না হয়। কারণ পুলিশ কোন বড় স্যার বা প্রভু নয় পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্যগন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments