• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ঝোপের ভেতর থেকে নবজাতক শিশু উদ্ধার

জুন 20, 2022

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে ঝোপের ভেতর থেকে সদ্য ভূমিষ্ঠ কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মুখে ক্ষত এবং হাত ও পায়ে ছোপ ছোপ কালচে ক্ষতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রোববার সকালে পৌরসভার বরাত নগর এলাকায় একটি ঝোপের ভেতরে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান এক ব্যক্তি। পরে তিনিসহ বেশ কয়েকজন এগিয়ে গিয়ে ঝোপের ভেতরে একটি কাপড়ের উপর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানান। ৯৯৯ থেকে তথ্যটি ধামরাই থানা পুলিশকে জানানো হয়। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা বলেন, মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। শিশুটি এসফাকসিয়ায় ছিলো এবং টাং বাইট অবস্থায় ছিলো। এছাড়া শিশুটির হাত ও পায়ে কালো ছোপ ছোপ দাগ রয়েছে। জন্ম নেয়ার অল্প সময় পরেই তাকে ঝোপের ভেতর ফেলা রাখা হয় বলে মনে হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে তথ্যটি জানার পর শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments