![]()
রাজিউল হাসান পলাশ
ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে ধামরাই পৌরসভার ঢুলিভিটাতে অবস্থিত ধামরাই সিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ঢাকা জেলা আওয়ামী লীগের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা হাফিজুর রহমান, সারোয়ার মাহবুব তুষার, কামরুল ইসলাম।
ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকুর সঞ্চালনায় অনুষ্ঠানে সবকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা জেলা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ সর্বস্তরের নেতাকর্মীরা এতে অংশ নেয়। এর আগে সর্বস্তরের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। আলোচনা সভা ও দোয়া শেষে কেক কাটা হয়।
