• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ের সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমানের মৃত্যু

এপ্রিল 24, 2021


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা ২০ ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

ব্যারিস্টার জিয়াউর রহমান খান প্রয়াত প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ছেলে। সবশেষ তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন।

তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু।

তিনি বলেন, গেল কিছুদিন ধরেই জিয়া ভাই অসুস্থ ছিলেন। তার পায়ে ইনফেকশন হয়েছিলো। সেটার অপারেশন করার কথা ছিলো। কিন্তু এর মধ্যেই তার করোনা পজিটিভ আসে। রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ এর সাংসদ বেনজীর আহমদ।

সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ছেলে ব্যারিস্টার জিয়াউর রহমান খান এরশাদ পতন-পরবর্তী সময়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। পরে বিএনপির প্রার্থী হয়ে এই আসনে (তৎকালীন ঢাকা-১৩) ১৯৯১-২০০১ সাল পর্যন্ত পরপর চারটি নির্বাচনে এমপি নির্বাচিত হন।
তাঁর জানাজা ও দাফন নিয়ে এখনো কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments