• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

আগস্ট 30, 2023

ঢাকার ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহের মাঝে ঢাকা বিভাগীয় কমিশনারের বিশেষ বরাদ্দ (টি আর) থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ক্রয়কৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা মিলনায়তন কক্ষে এক অনুষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মমিনুল হক, ঢাকা জেলা পরিষদের সদস্য নাসিমা খাতুন, ধামরাই পৌরসভার ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল হাসান গার্নেলসহ বিভিন্ন ক্লাবের সভাপতিবৃন্দ।

প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে সরকার। তারই অংশ হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাব গুলির মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্রীড়াঙ্গণে অভূতপূর্ব সাফল্যের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক বেশি পরিচিতি এনে দিয়েছে খেলোয়াড়েরা। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্রীড়াঙ্গণের উন্নয়নে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরীর উদ্যোগ নিয়েছেন।

এসময় ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান সহ মোট ৩০টি প্রতিষ্ঠানকে ও দশ জন প্রতিভাবান খেলোয়াড়ের মাঝে ফুটবল, ভলিবল, উন্নতমানের স্পোর্টস বুট বিতরণ করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments